২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে অস্ত্র ও মাদকসহ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 12:55 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে অস্ত্র ও মাদকসহ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতে ফতুল্লার পাগলা বটতলা এলাকা থেকে গ্রেপ্তার মীর হোসেন মীরু ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছসেবক লীগের সভাপতি। ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন জানান, র‌্যাব-১০ এর একটি দল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল নামের এক সহযোগীসহ মীরুকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে গুলিভর্তি একটি পিস্তল ও ১৩টি ইয়াবা উদ্ধার করা হয়। ৪ বছর আগে প্রতিপক্ষের গুলিতে পা হারানো মীরুর মা হামিদা বেগমের অভিযোগ, অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনাটি র‌্যাবের সাজানো। ২০০৯ সালের ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে ফতুল্লার ডিআইটি মাঠে শামীম ওসমানের আয়োজিত সমাবেশ থেকে ফেরার পথে প্রতিপক্ষে গুলিতে পঙ্গু হন মীরু। ওই ঘটনার পর থেকে তিনি হুইল চেয়ারে চলাফেরা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৮৫৫ ঘ.