বেনাপোল, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ভারত যাওয়ার সময় বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার ভোরে সীমান্তের পুটখালি বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে ২৬ বিজিবির বেনাপোল পুটখালী ক্যাম্পের সুবেদার সাইক হোসেন জানিয়েছেন।
আটকরা হলেন, বাদল বিশ্বাস (৩৫), হরিতোস কুমার (৪০), গোবিন্দ চন্দ্র (৪২), চায়না বিশ্বাস (২৮), মায়া রানী (৩০), বিনতী ভৌমিক (২৫) এবং প্রলয় বিশ্বাস ও সুজয় বিশ্বাস নামের দুই শিশু। এদের বাড়ি রাজবাড়ী, কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলায়।
সুবেদার সাইক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকজন বাংলাদেশির অবৈধ পথে ভারত যাওয়ার খবর পেয়ে বটতলা এলাকায় অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়।
তবে এই আটজনকে যে নিয়ে যাচ্ছিল, সেই দালাল পালিয়ে যায়।
আটক সবাইকে বেনাপোল পোর্ট থানায় তুলে দিয়েছে বিজিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬২২ ঘ.
bdnews24