২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাস খাদে পড়ে নিহত ১

ঝিনাইদহের মহেশপুরে একটি বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 07:51 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঝিনাইদহ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুরে একটি বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন। রোববার সকাল ৮টার দিকে মহেশপুর-বাঘাডাঙ্গা সড়কের মতিলালপুরে এ দুর্ঘটনায় নিহত মহসিন আলী (২৮) বাস চালকের সহকারী। মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ জানান, বাঘাডাঙ্গা সীমান্ত থেকে ঝিনাইদহগামী একতা পরিবহনের বাসটি মতিলালপুর পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের সহকারী মহসিন মারা যান। আহতদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৩৪৩ ঘ.