২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়েতে অভিভাবকদের মত না থাকায় আত্মহত্যা

বিয়েতে অভিভাবকরা মত না দেওয়ায় বান্দরবানের রুমা উপজেলায় আত্মহত্যা করেছেন দুই তরুণ-তরুণী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 09:23 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

বান্দরবান, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়েতে অভিভাবকরা মত না দেওয়ায় বান্দরবানের রুমা উপজেলায় আত্মহত্যা করেছেন দুই তরুণ-তরুণী। রোববার ভোরে উপজেলার পলিতং পাড়ার কাছে একটি জুমঘর থেকে সায়া মারমার ছেলে চসিংথোয়াই মারমা (১৯) ও ছোঅংপ্রু মারমার মেয়ে মেচিংনু মারমার (১৯) লাশ উদ্ধার করে পুলিশ। মেচিংনু মারমার বোন ক্রাখ্যাইপ্রু মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেনন, “দুজনের মধ্যে ভালবাসার সম্পর্ক ছিল। তবে দুই পরিবারের অভিভাবকরা বিষয়টি মেনে না নিলে অভিমান করে তারা আত্মহত্যা করে।” “সকালে আমি কলাছড়ি কাটতে জুমে গেলে তাদের মৃতদেহ দেখতে পাই। পরে এলাকাবাসী পুলিশে খবর পাঠায়।” পাড়ার প্রধান (কারবারি) মংথোয়াইঅং মারমা জানান, জুমঘরে গিয়ে তারা বিষপান করে আত্মহত্যা করে। রুমা থানার ওসি মো. জাকির হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫২১ ঘ.