যশোর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে ১০টি হাত বোমাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে টিপু মিয়াকে যশোর শহরের শংকরপুরে নিজ বাসা থেকে আটক করা হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার এসআই বায়েজিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোরে টিপুর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার রান্নাঘর থেকে ১০টি হাতবোমা উদ্ধারসহ টিপুকে আটক করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে। টিপু শহরের শংকরপুর এলাকার পাচু সরদারের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২২৩৯ ঘ.
bdnews24