২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর ঘটনায় পুলিশ সুপারের অপসারণসহ ৭ দফা দাবি

কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহারে সম্প্রদায়িক হামলার ঘটনায় জেলা পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীরের অপসারণসহ সাত দফা দাবি জানিয়েছেন বৌদ্ধ ধর্মীয় নেতা ও গ্রামবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 04:38 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

কক্সবাজার, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহারে সম্প্রদায়িক হামলার ঘটনায় জেলা পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীরের অপসারণসহ সাত দফা দাবি জানিয়েছেন বৌদ্ধ ধর্মীয় নেতা ও গ্রামবাসীরা। শনিবার শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া রামুর ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পরিদর্শনে গেলে তার কাছে সাত দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন বৌদ্ধ ধর্মীয় নেতারা। দাবিগুলোর মধ্যে রয়েছে, রামু থানার ওসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, প্রকৃত অপরাধীদের শাস্তি দেয়া, রামুর ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের অভিজ্ঞ কর্মকর্তা নিয়োগ, বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে দ্রুত বিচার সম্পন্ন করা, সীমা বিহারের অধ্যক্ষের উন্নত চিকিৎসা এবং ঘটনার সময় হৃদরোগে মারা যাওয়া স্বপন বড়–য়ার পরিবারকে আর্থিক সহায়তা দান। স্মারকলিপিতে ঘটনার সময় দায়িত্বপালনে ব্যর্থতার জন্য জেলা পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীরের সমালোচনা, তার অপসারণ ও শাস্তির দাবি জানানো হয়। পরে বিকেলে মন্ত্রী ওই সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ভস্মিভূত রামুর কেন্দ্রীয় সীমা বিহার চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন। এসময় শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেন, “রামুর ঘটনায় জড়িতদের ধরিয়ে দেয়া সবার দায়িত্ব। আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী প্রমাণ করতে চাইলে এসব অপরাধীদের ধরিয়ে দিন। অপরাধীদের পক্ষে তদবির করবেন না।” সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমিন, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ প-িত সত্যপ্রিয় মহাথের, রামু-কক্সবাজার আসনের মহিলা সাংসদ এথিন রাখাইন, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে ধর্মীয় উগ্রপন্থীরা। এ ঘটনার জেরে পরদিন ৩০ সেপ্টেম্বরও চট্টগ্রামের পটিয়া, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধদের ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২২৩০ ঘ.