২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে অস্ত্রসহ নৌ-ডাকাত গ্রেপ্তার

কর্ণফুলী নদীতে একটি ড্রেজার থেকে অস্ত্রসহ এক নৌ-ডাকাতকে গ্রেপ্তার করেছে উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীতে একটি ড্রেজার থেকে অস্ত্রসহ এক নৌ-ডাকাতকে গ্রেপ্তার করেছে উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) সদস্যরা। তার কাছ থেকে দেশে তৈরি তিনটি পিস্তল, একটি একনলা বন্দুক ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার বিকাল পাঁচটার দিকে বাকলিয়া এলাকার কর্ণফুলী নদী তীরবর্তী এলাকায় ড্রেজার ‘গাউছিয়া’ থেকে মো. সোলায়মান (৩৪) নামে ওই নৌ-ডাকাতকে গ্রেপ্তার করা হয়। সোলায়মান বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার শরিফ আহম্মদের ছেলে। কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা লে. কামান্ডার মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীতে ভাসমান একটি ড্রেজারে অভিযান চালিয়ে সোলায়মানকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৩৫ ঘ.