২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে অপহৃত দুই ব্যক্তিকে কুমিল্লা থেকে উদ্ধার

টাঙ্গাইল থেকে অপহৃত দুই ব্যক্তিকে কুমিল্ল¬ার চান্দিনা থেকে উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

কুমিল্লা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল থেকে অপহৃত দুই ব্যক্তিকে কুমিল্ল¬ার চান্দিনা থেকে উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার গভীর রাতে র‌্যাব-১১ এর একটি দল উপজেলার বরকরই গ্রামে অভিযান চালিয়ে অপহৃত মনসুর মিয়া ফরহাদ (৩৪) ও রবিউল ইসলামকে (৩৬) উদ্ধার করে। এসময় তিন অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বরকরই গ্রামের কাইয়ূম হোসেন (২৭), নূরুল ইসলাম রানা (২৮) ও পাশ্ববর্তী ফতেফপুর গ্রামের আবুল কালাম (২৮)। র‌্যাব-১১ কুমিল্ল¬া অঞ্চলের কমান্ডার আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ফরহাদ ও ভূয়াপুর উপজেলার রবিউল ইসলামকে অপহরণ করে কুমিল্লায় নিয়ে আসা হয়। তাদের মুক্তির জন্য এক লাখ টাকা পণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় টাঙ্গাইলের ভুয়াপুর থানায় একটি অপহরণ মামলা করার পর শুক্রবার গভীর রাতে র‌্যাবঅভিযান চালিয়ে বরকরই গ্রামের ফিরোজ মিয়ার বসত ঘর থেকে অপহৃতদের উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/আরএ/১৯৫০ ঘ.