২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রাম্যমাণ আদালতকে বাধা দেওয়ায় ব্যবসায়ী নেতা দণ্ডিত

বাগেরহাটের কচুয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা দেওয়া ও এর সহকারীকে মারধর করায় এক ব্যবসায়ীকে দুই বছরের কারাদ- দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

বাগেরহাট, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের কচুয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা দেওয়া ও এর সহকারীকে মারধর করায় এক ব্যবসায়ীকে দুই বছরের কারাদ- দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাঁধাল বাজারে বণিক সমিতির এক নেতাকে দুই বছরের সশ্রম কারাদ-, ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিনমাসের বিনাশ্রম কারাদ- দেয় ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত রফিকুল ইসলাম বাঁধাল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক। বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আতাহার মিয়া জানান, দুপুর একটার দিকে বাঁধাল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে ৩/৪শ’ লোক আদালত বন্ধ করতে বলে। এক পর্যায়ে তারা ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারি বদিউজ্জামানকে মারধর পুলিশ সদস্যদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বদিউজ্জামান আহত হন। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত রফিকুলকে এ দ- দিয়ে কারাগারে পাঠায়। এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বাঁধাল বাজারে দোকান-পাট বন্ধ করে দিয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৮১৩ ঘ.