২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের চারদিন পর যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার চারদিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 11:30 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার চারদিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ভুলতা ইউনিয়নের পাঁচাইখা এলাকা থেকে নয়ন মিয়ার (১৮) লাশ উদ্ধার করা হয়। তিনি ভুলতা ইউনিয়ন পরিষদের চৌকিদার বিল্লাল হোসেনের ছেলে। রূপগঞ্জ ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৩০ অক্টোবর রাতে মাঝিপাড়া গ্রামের বাড়ি থেকে নয়নকে তার তিন বন্ধু পূজা দেখতে যাওয়ার জন্য ডেকে নিয়ে যায়। “এরপর আর বাড়ি ফেরেনি নয়ন। সকালে নয়নের লাশ পাঁচাইখা এলাকার একটি পুকুরে ভেসে উঠলে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।” নয়নের বাবা বিল্লাল হোসেনের অভিযোগ, বন্ধুরাই নয়নকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে। এ ঘটনায় নয়নের বাবা তিন বন্ধুকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। তাৎক্ষণিকভাবে আসামিদের নাম পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭২৭ ঘ.