২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হামলায় সিটি কর্পোরেশনের পাম্প চালক নিহত

গাছের চারা রোপন নিয়ে বিবাদে প্রতিপক্ষের হামলায় আহত বরিশাল সিটি কর্পোরেশনের পানির পাম্প চালক মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 10:29 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

বরিশাল, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাছের চারা রোপন নিয়ে বিবাদে প্রতিপক্ষের হামলায় আহত বরিশাল সিটি কর্পোরেশনের পানির পাম্প চালক মারা গেছেন। শনিবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মো. জাহাঙ্গীর হোসেন (৩০) মারা যান। তিনি সদর উপজেলার জাগুয়া ইউপির আস্তাকাঠি গ্রামের মো. কাঞ্চন আলীর ছেলে। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাছ রোপন করা নিয়ে বৃহস্পতিবার প্রতিবেশিদের সঙ্গে জাহাঙ্গীরের ঝগড়া হয়। এ ঘটনায় ওই দিনই জাগুয়া ইউপির পাচগাও বাজারে জাহাঙ্গীরের উপর প্রতিবেশীরা হামলা করে। পিটিয়ে গুরুতর জখম করে তাকে। গুরুতর আহত জাহাঙ্গীরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সেখানে মারা যান তিনি। এই ঘটনায় জাহাঙ্গীরের ভাই আক্কাস হোসেন বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১৮ ঘ.