ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ণ ইউনিটের পেছনে চিকিৎসকদের আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুর ১টার দিকে পাঁচ তলা ভবনের তৃতীয় তলায় অতিরিক্ত অংশে নির্মিত একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার ব্রিগেড জানায়।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদি সুলতানা বলেন, আগুনে সাত/আটটি কক্ষের ক্ষতি হয়েছে।
ফায়ার ব্রিগেডের চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি।
আগুনের সূত্রপাত কীভাবে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৫০৮ ঘ.
bdnews24