২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা শৈলেন নিহত

নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রধান শৈলেন পুলিশের খাতায় ছিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী। এক বছর আগে ভারতে পালিয়ে যাওয়ার পর সম্প্রতি তিনি দেশে ফেরেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 04:08 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

খুলনা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রধান শৈলেন্দ্র নাথ বিশ্বাস শৈলেন ব্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহত শৈলেন (৪৮) পুলিশের তালিকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ছিলেন। এক বছর আগে ভারতে পালিয়ে যাওয়ার পর সম্প্রতি তিনি দেশে ফেরেন বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাত ৩টায় খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের শলুয়া বাজারের দক্ষিণ পাশে ‘বন্দুকযুদ্ধে’ শৈলেন মারা যান বলে র‌্যাব জানিয়েছে। শৈলেনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি এবং অস্ত্র আইনে ডুমুরিয়া থানায়ই ২১টি মামলা রয়েছে। নিউ বিপ্লবী কমিউনিস্ট পাির্টর প্রতিষ্ঠাতা মনোরঞ্জন গোসাই ওরফে মৃণাল নিহত হওয়ার পর শৈলেন তার স্থলাভিষিক্ত হন। র‌্যাব-৬ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নুর-ই-আলম সাংবাদিকদের বলেন, শলুয়া বাজারের কাছে সহযোগীদের নিয়ে শৈলেনের বৈঠকের খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযানে যায়। “র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শৈলেন ও তার সশস্ত্র সহযোগীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সহযোগীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় শৈলেনকে পাওয়া যায়।” গুলিবিদ্ধ শৈলেনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র‌্যাব জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল এবং একটি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শৈলেনের সহযোগীদের হামলায় র‌্যাবের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে লেফটেন্যান্ট কমান্ডার নুর-ই-আলম জানান। ডুমুরিয়া থানার ওসি এম মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতে পালিয়ে যাওয়ার পর ৬/৭ মাস আগে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শৈলেনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। সেখানকার আদালত তাকে দুই মাসের কারাদণ্ডও দেয়। “জেল খেটে বাংলাদেশে ঢুকে স¤প্রতি সে ডুমরিয়ায় আসে। ভারতে থেকেও সে খুলনায় তার সংগঠন পরিচালনা করত।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০০৩ ঘ.