২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৫৬ রোহিঙ্গাকে মিয়ানমার পাঠানো হল

অবৈধ অনুপ্রেবশের চেষ্টাকালে শুক্রবার ৫৬ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

কক্সবাজার, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ অনুপ্রেবশের চেষ্টাকালে শুক্রবার ৫৬ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। কক্সবাজার ও টেকনাফ সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা পৃথক স্থান থেকে এসব রোহিঙ্গাকে আটক করে। এর আগে বৃহস্পতিবার পাঠানো হয়েছিল ৭০ জনকে। বিজিবি’র কক্সবাজারের ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার পৃথক অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ির ঘুনধুম থেকে ৯ জন, তমব্র“ থেকে ১০ জন এবং উখিয়ার বালুখালী থেকে ১৫ মিয়ানমার নাগরিককে আটক করে। পরে তাদের মিয়ানমার ফেরত পাঠানো হয়েছে। টেকনাফের ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বলেন, বেলা ১১টায় টেকনাফের জালিয়াপাড়া ও শাহপরীরদ্বীপ থেকে ১৭ মিয়ানমারের নাগরিককে আটক করে। সন্ধ্যা ৬টার দিকে জালিয়াপাড়া থেকে আটক করা হয় আরো পাঁচ জনকে। সন্ধ্যা ৭টায় তাদের মিয়ানমার ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজার ও টেকনাফ সীমান্তের বিভিন্ন স্থান থেকে ৭০ জন রোহিঙ্গাকে আটকের পর চিকিৎসা ও ত্রাণ দিয়ে মিয়ানমার ফেরত পাঠিয়েছিল বিজিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০২২ ঘ.