২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ

তিনটি সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনটি সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক নূরজাহান বেগম, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ. জলিল আকন এবং গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রেজাউল করিমের বিরুদ্ধে অভিযোগ তদন্তে বৃহস্পতিবার এ নির্দেশ দেওয়া হয়। তাদের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, নীতিমালা না মেনে লাখ লাখ টাকার সম্পত্তি কেনাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মাউশির মহাপরিচালকের কাছে মন্ত্রণালয়ের পাঠানো এ নির্দেশনায় শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে শিগগিরই প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২০০৯ ঘ.