সিরাজগঞ্জ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সলঙ্গায় বৃহস্পতিবার ভোরে বাস দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
নিহতরা হলেন, বাসের সুপারভাইজার ছাইদুর রহমান (৩৫), বাসযাত্রী প্রদীপ কুমার রায় (২২) ও চালকের সহকারি (নাম জানা যায়নি)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ফরিদ আহম্মেদ জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী কেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার বুড়িবাড়িতে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুইটি যানই রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার ও চালকের সহকারি মারা যায়।
তিনি জানান, হাসপাতালে নেয়ার পর বাস যাত্রী প্রদীপ মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১২০৯ ঘ.
bdnews24