২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাগেশ্বরীতে দুই বখাটের জেল

এক তরুণীকে উত্ত্যক্ত করায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

কুড়িগ্রাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক তরুণীকে উত্ত্যক্ত করায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে নাগেশ্বরী বাস স্ট্যান্ডে ওই তরুণীকে উত্ত্যক্ত করায় তাদের এই সাজা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান। দণ্ডিতরা হলেন- উপজেলা সদরের থানাপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে শরিফুল ( ২২) এবং চান্দারপাড় এলাকার আব্দুল হাকিমের ছেলে দুলাল (২৫)। স্থানীয়রা জানায়, ওই তরুণীতে উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা এগিয়ে এলে দুই যুবক পালিয়ে যান। রাতে নাগেশ্বরী থানায় তরুণীর বাবা অভিযোগ করলে পুলিশ শরিফুল ও দুলালকে আটক করে। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫৫ ঘ.