২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় নিহত ২

লালমনিরহাটে কালীগঞ্জে একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 12:16 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

লালমনিরহাট, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটে কালীগঞ্জে একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। বুধবার দুপুর দেড়টার দিকে কাকিনা-নামুরী রেলস্টেশনের মধ্যবর্তী সুকানদীঘি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান জানিয়েছেন। নিহতরা হলেন, অটোরিকশার চালক মোতালেব হোসেন (২৮) এবং যাত্রী আবু বাক্কার (৩৫)। আহত আবু তালেব (২৫),আব্দুর রহিম (৪৭),খুকু মনি (৫০) ও শেফালী বেগমকে (২০) আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আমিরুজ্জামান সাংবাদিকদের জানান, বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৬৬ নম্বর (ডাউন) যাত্রীবাহী ট্রেনটি সুকানদীঘি বাজার এলাকায় একটি অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি অটোবাইকটিকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালক মোতালেব ও যাত্রী আবু বাক্কার ঘটনাস্থলেই মারা যান বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮১৪ ঘ.