২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনেত্র গ্যাস প্রকল্পের কর্মচারীদের সঙ্গে সংঘর্ষ, আহত ৫

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সুনেত্র তেল-গ্যাস অনুসন্ধান প্রকল্পের কর্মচারীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 12:58 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

নেত্রকোনা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সুনেত্র তেল-গ্যাস অনুসন্ধান প্রকল্পের কর্মচারীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার গাভী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। ধর্মপাশা থানার ওসি বায়েস আলম জানান, এলাকায় গ্যাস সরবরাহসহ বিভিন্ন দাবিতে দুপুরে সুনেত্র গণদাবি পরিষদ গ্যাস ক্ষেত্রটির কূপ খনন এলাকা ঘেরাও করতে যায়। এ সময় সুনেত্র গ্যাস প্রকল্পের কর্মচারীদের সঙ্গে আন্দোলনকারীদের প্রথমে বাকবিত-া ও পরে সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে গাভী গ্রাম থেকে লোকজন লাঠিসোটা নিয়ে গ্যাস ক্ষেত্রের দিকে রওয়ানা দেয়। ওসি জানান, “এ অবস্থায় আমি এলাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করলে পরিস্থিতি শান্ত হয়।” দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় গাভী গ্রামের কাচু মিয়া (৬০) মাথায় ইটের আঘাতে জখম হয়ে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এছাড়াও আরো অন্তত পাঁচজন আহত হন বলে দাবি করেন সুনেত্র গণদাবী সংগ্রাম পরিষদের আহবায়ক মতিউর রহমান। এদিকে সুনেত্র গ্যাস কূপের অধিকর্তা নজরুল ইসলাম হামলায় কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৮৪৭ ঘ.