২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বাসচাপায় নিহত ২

পাবনা সদর উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

পাবনা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পাবনা সদর উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে পাবনা-নগরবাড়ী মহসেড়কের গঙ্গারামপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাঁথিয়া পৌরসভার বোয়াইলমারী গ্রামের আমিনুল হক শুভ্র (৩৩) ও তার বন্ধু বেড়া থানার বনগ্রামের আরিফুল ইসলাম (৩২)। সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, দুপুর পৌনে ১ টার দিকে শুভ্র ও আরিফ সাঁথিয়া থেকে পাবনা যাচ্ছিলেন। পথে গঙ্গারামপুরে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৮৩২