২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে চায় অস্ট্রেলিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিদ্যুৎসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রেগরি উইলকক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিদ্যুৎসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রেগরি উইলকক। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি জানান, অস্ট্রেয়িয়ার রাষ্ট্রদূত বিদ্যুৎসহ বিভিন্ন খাতে তার দেশের কোম্পানিগুলোর বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশের ক্রিকেটারদের অস্ট্রেলিয়ায় উন্নত প্রশিক্ষণের বিষয় নিয়েও আলোচনা হয়। আবুল কালাম আজাদ ছাড়াও বৈঠকে আরো উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২০৫৬ ঘ.