২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় পোশাককর্মী ধর্ষিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় তৈরি পোশাক কারখানার এক শ্রমিক ধর্ষিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় তৈরি পোশাক কারখানার এক শ্রমিক ধর্ষিত হয়েছেন। শনিবার রাতে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় এই ঘটনার পর মামলা হয়েছে। পুলিশ ধর্ষণে জড়িত অভিযোগে এক যুবককে আটক করেছে। ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে সদর উপজেলার সেহাচর এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে পোশাক শ্রমিক এক কিশোরী শিবু মার্কেট এলাকায় গেলে সেখান থেকে তুলে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। ওই কিশোরী রাতেই মামলা করেন এবং এতে কামাল নামে এক ব্যক্তি ও তার সহযোগীদের আসামি করা হয়। ওসি জানান, পুলিশ কামাল হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে। কামাল শিবু মার্কেট এলাকার মৃত ইসমাইল সরদারের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৪০ ঘ.