চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু ধর্ষণের দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দ-িতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ ও কালু ওরফে কালাইয়া। বর্তমানে তারা জামিন নিয়ে পলাতক রয়েছেন।
আসামিদের সম্পত্তি থেকে জরিমানার টাকা ছয় মাসের মধ্যে আদায় করে তা ক্ষতিগ্রস্তের পরিবারকে বুঝিয়ে দিতে জেলা কালেক্টরকে আদালত নির্দেশ দিয়েছে।
চন্দন তালুকদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০০ সালের ১২ মার্চ একই এলাকার এক ব্যক্তির ৯ বছর বয়সী মেয়ে গণধর্ষণের শিকার হয়।
ঘটনার পরদিন ১৩ মার্চ ওই দুই জনকে আসামি করে মেয়েটির বাবা বাঁশখালী থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করে।
২০০০ সালের ৮ জুন দুই জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় বাঁশখালী থানা পুলিশ। পরে গত ২০০১ সালের ১ মার্চ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
রাষ্ট্রপক্ষের ১১ জন ও আসামি পক্ষের দুই জনসহ মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/১৭৫৪ ঘ.
bdnews24