২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ারটেলসহ ৬ প্রতিষ্ঠানের বিদেশি ঋণ অনুমোদন

মোবাইল ফোন অপারেটর এয়ারটেলসহ বেসকারি খাতের ছয় প্রতিষ্ঠান ২৩ কোটি ৫০ লাখ ডলার বিদেশি ঋণ অনুমোদন পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 01:24 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন অপারেটর এয়ারটেলসহ বেসকারি খাতের ছয় প্রতিষ্ঠান ২৩ কোটি ৫০ লাখ ডলার বিদেশি ঋণ অনুমোদন পেয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে বিদেশি ঋণ অনুমোদন সংক্রান্ত বাছাই কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঋণের মধ্যে ইউনিক হোটেলের দ্বিতীয় ইউনিটের নামে তিন কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন দেয়া হয়েছে। মোবাইল ফোন অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেডকে দেয়া হয়েছে ৫ কোটি ৮০ লাখ ডলার (ডেফার্ড পেমেন্ট)। এ ছাড়া অন্য চার প্রতিষ্ঠানের মধ্যে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের ৯ কোটি ডলার, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের ২ কোটি ৪০ লাখ ডলার, ওপেক্স গ্রুপের ২ কোটি ৫০ লাখ ডলার এবং মাহমুদ জেনস লিমিটেডকে ৩ মিলিয়ন ডলার বিদেশি ঋণ অনুমোদন দেয়া হয়েছে। এ সব ঋণের সর্বোচ্চ সুদের হার হবে লাইবর যোগ ৪.৫ শতাংশ। অর্থ্যাৎ লন্ডন ইন্টার ব্যাংক অফার (লাইবর) রেটের সঙ্গে ৪ দশমিক ৫ শতাংশ যোগ করে ঋণের ওপর সুদের হার নির্ধারিত হবে। বেসরকারি খাতের আরো বেশ কিছু প্রতিষ্ঠানের বিদেশি ঋণ অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/১৯১৮ ঘ.