নরসিংদী, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর উপজেলায় মঙ্গলবার বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন।
সন্ধ্যায় নরসিংদী-মনোহরদী সড়কে বাড়ৈ আলগী এলাকায় নিহতরা হলেন ফরিদ উদ্দিন জামাল (৪০) ও কাজী শাহাদত হোসেন (৪২)।
আহত জয়নাল আবেদিনকে (৪২) প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হতাহতরা মনোহরদী উপজেলার গোতাশিয়া গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
শিবপুর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে মনোহরদীগামী একটি যাত্রীবাহী বাস তিন আরোহীসহ একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
এ ব্যাপারে শিবপুর থানায় মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24