২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু

সুন্দরবনে বাঘের আক্রমণে এক কাঁকড়া শিকারী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 05:14 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

সাতক্ষীরা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে বাঘের আক্রমণে এক কাঁকড়া শিকারী মারা গেছেন। সোমবার সকাল ৯টায় দিকে সাতক্ষীরা রেঞ্জের ধলেরখালে ওই ব্যক্তি বাঘের কবলে পড়েন বলে বন কর্মকর্তা ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন। নিহত আব্দুল মাজেদ গাইন (৫০) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পারসেখালী গ্রামের ওয়াজেদ আলী গাইনের ছেলে। মাজেদের ছেলে আব্দুর রশিদ গাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে তারা বাবা ও ছেলে কাঁকড়া সংগ্রহ করতে নৌকা নিয়ে বনের ভেতরে ঢোকেন। সকাল ৯টার দিকে ধলের খালের মুখে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে তার বাবাকে মুখে করে বনের ভেতরে নিয়ে যায়। বাবাকে বাঘে নিয়ে যাওয়ার খবর সঙ্গে সঙ্গে বন কর্মকর্তাদের জানান রশিদ। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশনের মীরগাং টহল ফাঁড়ির ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে টাইগার টিমের সদস্যরা বনের ভেতর থেকে বেলা ১টার দিকে মাজেদের লাশ উদ্ধার করে। মাজেদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বন বিভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমআই/২৩১০ ঘ.