ঝিনাইদহ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দু’গ্র“পের সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
রোববার সন্ধ্যায় এ সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের ১৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
আহতদের মধ্যে রয়েছেন ইউনুস, আতিয়ার, বাবলু, বাবু, জহির, মিল্টন ও ওয়াহেদ।
আহত চার পুলিশ হলেন কাতলাগাড়ি ক্যাম্পের ইনচার্জ এস আই হাবিবুর রহমান, নায়েক মামুন, নায়েক আব্দুস সালাম ও কনস্টেবল নিরাজুল ইসলাম।
তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শৈলকুপা থানার ওসি শহিদুল ইসলাম শাহীন বলেন, সারুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রায়হান উদ্দিন গ্র“পের সঙ্গে প্রতিপক্ষ জুলফিকার কায়সার টিপু গ্র“পের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
এর জেরে সন্ধ্যায় দুই গ্র“প মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
পুলিশ সংঘর্ষ থামাতে ১৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
পুলিশ কর্মকর্তা বলেন, তাদের গুলিতে কেউ আহত হয়নি। দুই পক্ষের মধ্যে ইট পাটকেল ছুড়াছুড়ি ও ধাওয়া পাল্টা ধাওয়ায় কেউ আহত হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩১ ঘ.
bdnews24