২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে আখচাষি সমাবেশ

আখমাড়াই মৌসুমকে সামনে রেখে ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাটে সমাবেশ করেছেন আখচাষিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

জয়পুরহাট, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আখমাড়াই মৌসুমকে সামনে রেখে ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাটে সমাবেশ করেছেন আখচাষিরা। বাংলাদেশ আখচাষি ফেডারেশনের আয়োজনে শনিবার জয়পুরহাট চিনিকল মিলনায়তনে এক হাজারেরও বেশি আখচাষি জমায়েত হন। সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় আখচাষি ফেডারেশনের সভাপতি সাংসদ মজাহারুল হক প্রধান, জয়পুরহাট চিনিকল উন্নয়ন কমিটির চেয়ারম্যান সাংসদ মোজাহার আলী প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান আলী বাদশাহ্, স্থানীয় মহিলা সাংসদ মাহ্ফুজা মন্ডল, জামালপুর-২ আসনের সাংসদ ফরিদুল হক ও জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক এসএম সোলায়মান আলী। তারা সরকারের প্রতি দেশের চিনি শিল্প উন্নয়নে আখচাষিদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের আহবান জানান। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে আখের মূল্য বৃদ্ধি করে প্রতি মন ১৩০ টাকা করা, ১ জানুয়ারি থেকে বর্ধিত মূল্য ০.৭৫ টাকার পরিবর্তে ৫ টাকা নির্ধারণসহ আখের বিপরীতে প্রেসমাট ও মোলাসিস আনুপাতিক হারে আখচাষিদের ন্যায্য মূল্যে প্রদান করা, চিনিকলে আখসরবরাহের সময় ওজনে কারচুপি রোধকল্পে শিগরিই ডিজিটাল ওজন যন্ত্র চালুসহ চিনিকলে সরবরাহকৃত আখের বিপরীতে কেজি প্রতি ৫ টাকা বোনাস হিসাবে কম দরে সারা বছর আখচাষিদের চিনি প্রদান, মানসম্মত সার-কীট নাশকসহ কৃষি উপকরণের ওজন ও মূল্য নিশ্চিত করতে আখচাষিদের পাশ বইতে উল্লেখ করা, উচ্চ ফলনশীল টেকসই আখবীজ ও উন্নত জাতের সুগার বিট চাষের ব্যবস্থা চালু করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১০ ঘ.