২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহুবলে ধর্ষিতার আত্মহত্যা: ওসির বিরুদ্ধে মামলা

হবিগঞ্জের বাহুবল থানা কোয়ার্টারে ধর্ষিতা এক তরুণীর আত্মহত্যার ঘটনায় ওই সময়ের ওসি আজিজুর রহমান সরকারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 03:38 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

হবিগঞ্জ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বাহুবল থানা কোয়ার্টারে ধর্ষিতা এক তরুণীর আত্মহত্যার ঘটনায় ওই সময়ের ওসি আজিজুর রহমান সরকারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজিজুর রহমান সরকার বর্তমানে হবিগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) ওসি হিসেবে কর্মরত আছেন। গত ১৪ সেপ্টেম্বর রাতে বাহুবল মডেল থানা কোয়ার্টারে মারজানা আক্তার (১৬) ধর্ষণের শিকার হন। ওই রাতেই মারজানা বাসার ছাদ থেকে লাফিয় পড়ে আত্মহত্যা করেন। রোববার দুপুরে মারজানার মামা শাহ আলম বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহতাব উদ্দিনের আদালতে মামলটি দায়ের করেন। অন্য আসামিরা হলেন ওই থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুর রহমান, ওয়ারলেস অপারেটর আব্দুল কাদির, কাদিরের ছেলে আব্দুল্লাহ আল মাসুম, কনস্টেবল রুহুল আমিন ও রুহুলের ছেলে ফাহাদ। এদের মধ্যে ফাহাদ বর্তমানে কারাগারে রয়েছেন। ১৪ সেপ্টেম্বরের ঘটনার পরপরই ফাহাদকে (২২) আটক করে পুলিশ। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে গত ২১ সেপ্টেম্বর বাহুবল মডেল থানার ওসি আজিজুর রহমান সরকারকে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় বদলি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩০ ঘ.