২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতাউস সামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রবীণ সাংবাদিক আতাউস সামাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 04:42 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণ সাংবাদিক আতাউস সামাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (মিডিয়া) মাহবুবুল হক শাকিল এ কথা জানান। শাকিল জানান, বিবিসি খ্যাত এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, আতাউস সামাদের মৃত্যুতে জাতি সাংবাদিকতা জগতের একজন পথিকৃৎকে হারালো। শেখ হাসিনা আরো বলেন, দীর্ঘ পেশাগত জীবনে আতাউস সামাদ এদেশের গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন জাতি তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। প্রধানমন্ত্রী প্রয়াত এই সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বুধবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান আতাউস সামাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরেই তিনি ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কিডনির সমস্যায় ভুগছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২৩৯ ঘ.