২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইঁদুর নিধনে ৮৫ হাজার মে. টন খাদ্যশস্য রক্ষা হয়েছে’

ইঁদুর নিধন কার্যক্রম বাস্তবায়নের ফলে গত বছর দেশে ৮৫ হাজার ২৯৮ মেট্রিক টন খাদ্যশস্য রক্ষা করা সম্ভব হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 01:32 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইঁদুর নিধন কার্যক্রম বাস্তবায়নের ফলে গত বছর দেশে ৮৫ হাজার ২৯৮ মেট্রিক টন খাদ্যশস্য রক্ষা করা সম্ভব হয়েছে। ওই সময়ে ব্যক্তিগত পর্যায়ে কৃষক, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের মাধ্যমে এই নিধন কার্যক্রম চালিয়ে দেশে এক কোটি ১৩ লাখ ৭২ হাজার ৫৫৭টি ইঁদুর নিধন করা হয়। রাজধানীর ফার্মগেটে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর (ডিএই) আয়োজিত ‘জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১২’ উদ্বোধন এবং এ কার্যক্রমে অংশ নিয়ে গত বছরের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ডিএই’র সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি স¤প্রসারণ অধিদপ্তর চলতি বছরও ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান চালাবে বলে অনুষ্ঠানে জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান ইঁদুর নিধনের জন্য ২০১১ সালের জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়া কৃষক, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন এবং কৃষি কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন। মন্ত্রী তার বক্তব্যে বলেন, ইঁদুর ফসলের এক নম্বর শত্রু। প্রতি বছর শুধুমাত্র ইঁদুরই দেশের প্রায় ১২ থেকে ১৫ লাখ টন খাদ্যশস্য নষ্ট করে। কৃষিকাজের সঙ্গে জড়িতদের ইঁদুর নিধনে সম্পৃক্ত করতে হবে। সম্মিলিতভাবে কাজ করলে ইঁদুর নিধনে আরো কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি মনে করেন। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক, উদ্ভিদ সংরক্ষণ উইং-এর পরিচালক আবু হানিফ মিয়া, অতিরিক্ত পরিচালক কামরুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান এবং কৃষক আবু সাঈদ বেগও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯৩০ ঘ.