২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ১৭শ’ কেজি ইলিশ উদ্ধার

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মজুদ করায় খুলনায় ১৭শ’ কেজি ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

খুলনা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষেধাজ্ঞা উপেক্ষা করে মজুদ করায় খুলনায় ১৭শ’ কেজি ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান পূর্ব রূপসার জাহানাবাদ সি ফুড থেকে মাছগুলো উদ্ধার করেন। খুলনা জেলা মৎস্য কর্মকর্তা প্রফুল্ল¬ কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় জাহানাবাদ সি ফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রায় ৩ লাখ টাকা মূল্যের উদ্ধার করা মাছগুলো নিলামে বিক্রি করে অর্থ সরকারের কোষাগারে জমা দেয়া হবে বলে জানান তিনি। ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, রপ্তানি ও মজুদ করার ওপর সরকারিভাবে নিষেধাজ্ঞা রয়েছে। বিডিনিউজ টোেয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১০৯ ঘ.