২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল দুধ তৈরি, মিল্কভিটার ২ কর্মচারী দণ্ডিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মিল্কভিটা দুগ্ধ সমিতির কার্যালয় থেকে ৩২ মণ ভেজাল দুধ উদ্ধার এবং দুই কর্মচারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 03:05 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মিল্কভিটা দুগ্ধ সমিতির কার্যালয় থেকে ৩২ মণ ভেজাল দুধ উদ্ধার এবং দুই কর্মচারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার লাহিড়ী মোহনপুর সাতবিলা গ্রামে সমিতির কার্যালয়ে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকার। অতুল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ৩২ মন ভেজাল দুধ উদ্ধার এভং একটি পিকঅ্যাপ ভ্যান জব্দ করা হয়েছে। অভিযানের সময় সমিতির কর্মচারী নজরুল হোসেন ও পিকআপ ভ্যানের চালক বেলাল হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নজরুল হোসেনকে ৬ মাস ও চালক বেলাল হোসেনকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এ ব্যাপারে সমিতির ব্যবস্থাপক আব্দুস ছাত্তারের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমদ/প্রতিনিধি/এমডি/ডিডি/২০৪৪ ঘ.