মানিকগঞ্জ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের আরিচাঘাটের একটি রেস্তোরাঁয় খাবার খেয়ে অন্তত ৩০ জন অসুস্থ হয়ে পড়েছে।
মঙ্গলবার সকালে আরিচাঘাটের ‘শাহ আলী’ রেস্তোরাঁর খাবার খেয়ে তারা অসুস্থ হয়
বলে পুলিশ জানায়।
শিবালয় থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালের বিভিন্ন সময়ে ওই রেস্তোরাঁর খাবার (ভাত, রুটি, ডিম, ডাল, আলু ভর্তা) খেয়ে অন্তত ৩০ জন অসুস্থ হয়ে পড়েন। পরে এদের মধ্যে ১৮ জনকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জেরিন রোকসানা জানান, খাদ্য বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৯০০ ঘ.
bdnews24