২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের মামলায় অব্যাহতি পেলেন ওবায়দুল করিম

যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাজ পেতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীকে গাড়ি ঘুষ দেয়ার অভিযোগে করা একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাজ পেতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীকে গাড়ি ঘুষ দেয়ার অভিযোগে করা একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম। মামলা বাতিলে ওবায়দুল করিমের আবেদনে মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হাসান এবং বিচারপতি মাহমুদুল হকের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। তবে এই মামলায় অন্য আসামিদের বিরুদ্ধে কার্যক্রম চলতে কোনো বাধা না থাকার কথা আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে বলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, ওবায়দুল করিমেনর বিষয়ে আদেশের বিরুদ্ধেও আপিল করা হবে। রাস্তায় পাওয়া একটি গাড়ির ভিত্তিতে জরুরি অবস্থার সময় ২০০৭ সালের ৫ জুন ধানমন্ডি থানায় একটি মামলা হয়। গাড়িটি সাবেক হুইপ আশরাফ হোসেনের নামে শুল্কমুক্ত কোটায় আমদানি করা হয়েছিল বলে অনুসন্ধানে বেরিয়ে আসে। এরপর দুর্নীতি দমন কমিশন মামলার তদন্ত করে ওই বছরের ১২ নভেম্বর পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র দেয়। তারা হলেন- আশরাফ হোসেন, ওবায়দুল করিম, হারিছ চৌধুরী, মাসুম আহম্মেদ ও আব্দুস সালাম। অভিযোগে বলা হয়, ওবায়দুল করিম যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাজ পেতে হারিছ চৌধুরীকে একটি গাড়ি উপহার দেন। ওই গাড়িটি সংসদ সদস্য হিসেবে শুল্কমুক্ত কোটায় আশারাফ হোসেন আমদানি করেছিলেন। মাসুম আহম্মেদ হারিছ চৌধুরীর শ্যালক এবং সালাম গাড়িচালক। খুরশীদ আলম খান বলেন, “এই মামলা বাতিলে আশরাফ আদালতে এলে গত বছরের ২০ মার্চ সেই আবেদন খারিজ হয়ে যায়।” আশরাফ বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। তকে জরুরি অবস্থার সময় সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পাওয়া এই নেতাকে খালেদা জিয়া বহিষ্কার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮৩০ ঘ.