নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গলায় ফাঁস দেওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত দুইটার দিকে পুলিশ উপজেলার বক্তাবলীর চর মধ্যনগর এলাকা থেকে নিহত দুখাই মিয়ার (৮০) লাশ উদ্ধার করে। ওই এলাকার বাসিন্দা তিনি।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি লিখে দেওয়া দিয়ে দুখাই মিয়ার সঙ্গে তার ছেলে শহীদুল্লাহর গত সোমবার বিকেলে ঝগড়া হয়।
রাতে দুইটার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেচানো দুখাইয়ের লাশ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়।
ঘটনার পর থেকে নিহতের ছেলে শহীদুল্লাহ (৫০) পলাতক রয়েছে।
সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৩০ ঘ.
bdnews24