ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে কসবার ইমাম বাড়ী রেল স্টেশনের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ওসি ওবাইদুর রহমান জানান, ভোরে কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের নিহত হয়।
এলাকাবাসী কাছ থেকে খবর পেয়ে সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৪০ ঘ.
bdnews24