২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে হাতকড়াসহ আসামির পলায়ন

নারায়ণগঞ্জের সদর উপজেলায় পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সদর উপজেলায় পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালিয়েছে। শনিবার গভীর রাতে ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে পালিয়ে যায় ওই দুই আসামি। পলাতক আসামিরা হলেন রশেদ আলী ফতুল্লার লামাপাড়া এলাকার আহসান আলীর ছেলে ও বাদশা একই এলাকার সোলেমান মিয়ার ছেলে। ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে জয়দেবপুর চৌরাস্তা থেকে একটি পিকআপ ভ্যানে জাম্বুরা নিয়ে আসে রশেদ ও বাদশা। রাত আড়াইটার দিকে লামাপাড়া এলাকায় পিকআপ থেকে জাম্বুরা নামানোর সময় পুলিশের দু’টি টিম রাশেদ ও বাদশাকে ৪৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে হাতকড়া পড়ায়। এরপর পিকআপের চালক ও হেলপারকে আটক করার সময় পুলিশের অসতর্কতায় রাশেদ ও বাদশা হাতকড়াসহই পালিয়ে যায়। এ ঘটনায় পালিয়ে যাওয়া দুইজনসহ চারজনকে জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৯৫৯ ঘ.