২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হত্যার পর ঝুলিয়ে রাখে স্কুল ছাত্রের লাশ’

সাভারের আশুলিয়ায় এক স্কুল ছাত্রকে হত্যা করে ফ্যানের সঙ্গে দুর্বৃত্তরা ঝুলিয়ে রাখে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 11:03 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

সাভার, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় এক স্কুল ছাত্রকে হত্যা করে ফ্যানের সঙ্গে দুর্বৃত্তরা ঝুলিয়ে রাখে বলে জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার ছাত্রটির বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মোস্তাক মোল্লা (১৭) মধ্য গাজীরচট এলাকার মোশারফ হোসেন মোল্লার ছেলে। সে স্থানীয় ‘দি টাঙ্গাইল ক্যাডেট একাডেমির দশম শ্রেণীর ছাত্র ছিল। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোস্তাককে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। “দুই হাতসহ তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।” মোস্তাকের পরিচিত কেউ রাতে ঘরে ঢুকে হত্যার পর লাশটি ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে বলে ধারণা করছে পুলিশ। ময়না তদন্তের জন্যে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা মোশারফ হোসেন মোল্লা জানান, রাতে বাড়িতে মোস্তাক একা ছিল। “শনিবার পরিবারের সবাই টাঙ্গাইলের বাড়িতে আমার বাবাকে হজে পাঠানোর জন্যে দোয়া অনুষ্ঠানে যোগ দিতে যাই।” তার ছেলের কোন শত্র“ ছিল না দাবি করেন নিহতের বাবা। মোস্তাকের স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, স্কুলেও কারও সঙ্গে তার ঝগড়াঝাটির কথা শোনেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৫৩ ঘ.