মৌলভীবাজার, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে কষ্টিপাথরের একটি কৃষ্ণমূর্তি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে জামশী গ্রামের আব্দুল কাদের নামের এক ব্যক্তির পুকুরে মূর্তিটি পাওয়া যায়।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে গোপন খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধনের উপস্থিতিতে কাদেরের পুকুরের দেড় ফুট কাদার নিচ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
প্রাচীন যুগের কষ্টিপাথরে তৈরি কৃষ্ণমূর্তিটির ওজন এক কেজি ৮শ’ গ্রাম ও দৈর্ঘ ১৩ ইঞ্চি।
তিনি আরো জানান, ১০/১২ দিন আগে পুকুরটি পুনর্খননের সময় শ্রমিকরা কষ্টিপাথরের মূর্তিটি সন্ধান পায়। পরে কাদেরের ছেলে মজিদ মূর্তিটি কাদার নিচে লুকিয়ে রাখে।
মূর্তিটি সংরক্ষণের জন্য আদালতের অনুমতি নিয়ে প্রতœতত্ত্ব বিভাগে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৫৫ ঘ.
bdnews24