২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩০

জমি নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 11:39 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

সুনামগঞ্জ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার বেলা ২টায় মাধবপুর গ্রামে এ সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হসপাতালে ভর্তি করা হয়েছে। ছাতক থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গ্রামের জমির উদ্দিন ও সামছুল ইসলামের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে দুপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭২৫ ঘ.