২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ৪টি জাহাজের জরিমানা

চট্টগ্রাম বন্দর চ্যানেলে নোঙ্গর করে জাহাজ ভিড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি ও মাত্রাতিরিক্ত মাল বহনের অপরাধে চারটি জাহাজকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর চ্যানেলে নোঙ্গর করে জাহাজ ভিড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি ও মাত্রাতিরিক্ত মাল বহনের অপরাধে চারটি জাহাজকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. অনুপম সাহার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। এ ছাড়া বন্দরের সংরক্ষিত জেটি এলাকা থেকে গাড়ির মালামাল চুরি করে পালানোর সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে একই আদালত। দণ্ডিত মো. কামাল ভোলা জেলার দৌলত খান এলাকার আবদুল খালেকের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. অনুপম সাহা সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। অন্যদিকে বন্দর চ্যানেল এলাকা থেকে দুইটি জাহাজ থেকে নোঙ্গর চার্জ বাবদ ৫০ হাজার টাকা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২১১২ ঘ.