২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসার ও ভিডিপি ব্যাংকের এমডির চাকরির মেয়াদ বাড়ল

আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএ ইউসুফকে একই পদে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 01:04 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএ ইউসুফকে একই পদে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার তাকে ওই পদে চুক্তিতে নিয়োগ দেয়া হয়। এমএ ইউসুফের চাকরির মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে। মেয়াদ শেষের পর চুক্তিতে নিয়োগের আদেশ কার্যকর হবে। এছাড়াও একইদিন জনপ্রশাসন মন্ত্রণালয় নয়জন অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) পদে রদবদল করেছে। এদের মধ্যে ঠাকুরগাঁওয়ের এডিসি আবদুল খালেককে খাগড়াছড়ি এডিসি হিসেবে বদলি করা হয়েছে। মাদারিপুরের কালকিনির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ারকে ঝালকাঠি, গাইবান্ধার গোবিন্দগঞ্জের ইউএনও আবদুল ওয়াহেদ ঠাকুরগাঁও, রংপুরের মিঠাপুকুরের ইউএনও এসএম আবু হুরায়রাকে কুড়িগ্রামে, পটুয়াখালীর গলাচিপার ইউএনও লস্কর তাজুল ইসলামকে পিরোজপুর এবং খুলনা দিঘলিয়ার ইউএনও এসএম অজিয়র রহমানকে খুলনার এডিসি নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮৫৬ ঘ.