২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ তলা থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা

রাজধানীর হাজারীবাগে সাত তলা ভবনের ওপর থেকে লাফিয়ে পড়ে এক নারী আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 07:15 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগে সাত তলা ভবনের ওপর থেকে লাফিয়ে পড়ে এক নারী আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। সোমবার ভোরে হাজারীবাগের রায়েরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রূপা বেগম (৩০) মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবারের সদস্যরা দাবি করেছে। হাজারীবাগ থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবিবাহিত রূপা ভবনের দ্বিতীয় তলায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। ভোরে সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় ছাদে উঠে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি। এদিকে, ভোরে গাজীপুরের চার রাস্তার মোড়ে পিকআপের ধাক্কায় ফারুক হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আবুল হোসেন নামে এক পথচারী গুরুতর আহত ফারুককে সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফারুক পরিবহন শ্রমিক ছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। লাশ মর্গে রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/১৩০৯ ঘ.