২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসচাপায় ব্যবসায়ীর মৃত্যু

রংপুরের হাজিরহাটে বাস চাপায় মোটর সাইকেল আরোহী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 05:31 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

রংপুর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের হাজিরহাটে বাস চাপায় মোটর সাইকেল আরোহী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার ভোর সাড়ে ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাটের মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান আলী (৪৫) তামাক ব্যবসায়ী ছিলেন। তিনি নগরীর কেল্লাবন্দ এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম রাজ মোহম্মদ। রংপুর কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হানিফ পরিবহনের একটি নৈশ কোচ ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল। পথে হাজিরহাট এলাকায় বাসটি লোকমান আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১২০ ঘ.