গোপালগঞ্জ, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে ছাত্রদলের সমাবেশে পুলিশের হামলায় ৫ ছাত্রদল নেতা আহত হয়েছে।
রোববার ছাত্রদলের এ সমাবেশ থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা।
আটককৃতরা হলেন শহরের ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাসেল, ২নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক রাজিব ও গোবরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু।
জেলা ছাত্রদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপ্টন জানান, সকাল সাড়ে ১১টায় শহরের মিয়াপাড়া মসজিদের কাছ থেকে ছাত্রদলের নব গঠিত কেন্দ্রীয় কমিটির প্রতি শুভেচ্ছা মিছিল বের করে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীতে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত শন্তিপূর্ণ সমাবেশ চলাকালে পুলিশ লাঠি চার্জ করে।
এতে ছাত্রদলের গোপালগঞ্জ শহর কমিটির যুগ্ম আহবায়ক মো. মিকাইল হোসেন ও মো. মারুফ মিয়া, শহরের ১নং ওযার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মন্টু বিশ্বাস, সদর থানা ছাত্র দলের যুগ্ম আহবায়ক হিরাসহ ৬ ছাত্রদল নেতা আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৩৯ ঘ.
bdnews24