২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যম্পাসে শুক্রবার এক ছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 04:09 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যম্পাসে শুক্রবার এক ছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত মো. মিল্টন (২২) চুয়াডাঙ্গা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র এবং আলমডাঙ্গার মুন্সীগঞ্জের শাহিন আলীর ছেলে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ছাত্রলীগ নেতা ও বিএনপি নেতার উপর হামলার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। তবে, মিল্টন কোন সংগঠনের রাজনীতিতে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চুয়াডাঙ্গা সদর থানার ওসি এরশাদুল কবির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে কলেজের ভেতর ঢুকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে গেছে। তবে কেউ তাদের দেখেনি। ছাত্রলীগ নেতা রাজু এবং বিএনপি নেতা ওয়াহেদুজ্জামান বুলার ওপর হামলার সঙ্গে এ ঘটনাটি সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে বলে এই পুলিশ কর্মকর্তা বলেন। মিল্টনকে দেখতে তিনি হাসপাতালে গিয়েছেন বলে জানান। বৃহস্পতিবার ছাত্রলীগ নেতা রাজুকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। শুক্রবার দুপুরে বিএনপি নেতা ওয়াহেদুজ্জামানও দুবর্ৃৃত্তের হামলায় আহত হন। এ দুই হামলার জন্য আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দায়ী করলেও কেউ অভিযোগ স্বীকার করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.