২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের ওপর হামলা

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের পর্যবেক্ষণ করতে গিয়ে শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 04:10 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের পর্যবেক্ষণ করতে গিয়ে শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা। বুধবার সকালের ওই ঘটনার পর জেলা প্রাণিসম্পদ কার্যালয়, সীমানা প্রাচীর ও একটি মুরগির খামার ভাঙচুর এবং ওই জমির প্রাচীরে আগুন দেয় তারা। ওই জায়গায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিশ্ব ব্যাংকের অর্থায়নে ফিল্ড ডিজিট ইনভেস্টিগেশন ল্যাব প্রতিষ্ঠা করার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাবি করা হচ্ছে- কলেজ থেকে বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হওয়ার পর এর সব স্থাবর ও অস্থারব সম্পত্তি বিশ্ববিদ্যালয়ের হয়ে যায়। সিভাসুর উপাচার্য অধ্যাপক ডা. মাহফুজুল বারি সাংবাদিকদের জানান, ওই জমিটি বিষয়ে আšমন্ত্রণালয়ের সভার মাধ্যমে এর সম্যস্যার সমাধানের জন্য আমি সংশ্লিমন্ত্রণালয়ে যোগাযোগ করছি। তবে এ বিষয়ে দুই মন্ত্রণালয়ের কোনো সভা না হওয়া সত্ত্বেও অমিমাংসিত জমিতে ভবন নির্মান করতে এসেছিল ওই সব কর্মকর্তারা। সিভাসুর শিক্ষার্থীরা এতে বাধা দিয়েছে। জেলা প্রাণী সম্পদ কর্তকর্তা ডা. মো. আবদুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমাদের বিভিন্ন অফিস, খামার ও দেয়াল ভাংচুর করেছে তারা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২১৫৪ ঘ.