২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষণে বাগেরহাটে ব্যাপক ফসলি জমি নিমজ্জিত

টানা বর্ষণে বাগেরহাটের শহরসহ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে জেলার নয়টি উপজেলায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 09:40 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বর্ষণে বাগেরহাটের শহরসহ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে জেলার নয়টি উপজেলায় বুধবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় বাগেরহাটের নয় উপজেলায় গড়ে ৬৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে বাগেরহাট কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ সুধেন্দু শেখর মালাকার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টানা বর্ষণে বাগেরহাটের নয়টি উপজেলার তিন হাজার ৯৬ হেক্টর রোপা আমন, ৭০ হেক্টর পানের বরজ, দেড়শ হেক্টর শসা, করলা, বরবটি লাউ ও ঝিঙ্গের ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে।” পানি দ্রুত সরে না গেলে এসব জমির ফসল নষ্ট হবার আশঙ্কা করছেন তিনি। তবে বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) নারায়ণ চন্দ্র ম-ল জানান কোথাও চিংড়ি ঘের প্লাবিত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। এ জেলা শহরের মিঠাপুকুরপাড়, মডেল থানা, মেইনরোড, বাসাবাটি, সাহাপাড়া, সরুই এলাকার রাস্তাঘাট জলাবদ্ধ হয়ে পড়েছে। অনেক বাড়িঘরেও পানি ঢুকে পড়েছে। বাগেরহাট শহরের একাধিক বাসিন্দা জানান, পৌরসভার অধিকাংশ ড্রেন অপ্রশস্ত হওয়ায় দীর্ঘদিন থেকে একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট জলাবব্ধ হয়ে পড়ে। বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, “থানা কম্পান্ড বৃষ্টির পানিতে নিমজ্জিত রয়েছে। ভেতরে হাঁটু পানি, থানা থেকে বের হওয়া যাচ্ছে না।” কিছু কিছু এলাকা জলাবদ্ধ হওয়ার কথা স্বীকার করে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, “বৃষ্টি কমে গেলে তা ভৈরব নদ দিয়ে পানি নেমে যাবে।” মংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক (ট্রাফিক) মুক্তাদির হোসেন জানান, মংলা বন্দরে ছয়টি জাহাজ অবস্থান করছে। “জাহাজে পণ্য ওঠানামার কাজ স্বাভাবিকভাবে চলছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৩০ ঘ.