বরিশাল, ০৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় স্বামী, স্ত্রী ও শ্যালকসহ চারজনকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।
মঙ্গলবার বিশেষ ট্রাইবুনালের বিচারক আলামগীর কবির এ রায় দেন।
দণ্তি আবেদ আলী হাওলাদার, তার স্ত্রী হালিমা বেগম, শ্যালক জলিল মৃধা এবং এক আতœীয় হানিফ মৃধা আদালতে উপস্থিত ছিলেন।
ট্রাইবুনালের বেঞ্চ সহকারী মো. নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১০ সালের ১২ ফেব্র“য়ারি বাকেগরগঞ্জের ভবানীপুর গ্রামের আবেদ আলীর বাড়ি থেকে পুলিশ একটি দেশি বন্দুক, চার রাউন্ড গুলি, চারটি বোমা ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করে।
ওই বছরের ১৩ মার্চ এই চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২৮ ঘ.
bdnews24